লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

বগুড়া-নাটোর মহাসড়কে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালকের নাম আব্দুস সালাম (৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। সালাম ‘স্টেডফাস্ট’ নামক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালাম মারা যান। দুর্ঘটনার তীব্রতায় কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের বিভিন্ন মালামাল মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬