লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত অনুমোদন পেল বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬

বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্দশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত এই আইনের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশন এবং সংলগ্ন এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হবে। এই কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এই নতুন সংস্থাটি বগুড়ার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ এবং দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজ করবে। এছাড়া তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করাও এই কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।

আইনের বিধান অনুযায়ী, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ মহাপরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গণশুনানি ও প্রাক-প্রকাশের মতো বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করবে। কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া কোনো নির্মাণ কাজ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। পরিবেশ রক্ষায় নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি অন্তত ৬০ শতাংশ মালিকের সম্মতিতে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক কৌশলগুলো এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অননুমোদিত নির্মাণ বা জলাধার ভরাট করার মতো অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি ধার্য, ঋণগ্রহণ ও নিরীক্ষার বিধানও এই আইনে রয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে নেতৃত্বের পরিবর্তন নিয়ে বিসিবি বোর্ড সভায় উত্তাপ

চূড়ান্ত অনুমোদন পেল বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬