লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা, আলোচনায় বাংলাদেশও

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে ইএসপিএন ব্রাজিলের সাম্প্রতিক একটি প্রতিবেদন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল ভারতের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। এই ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং ভারতীয় আয়োজকদের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়। আশ্চর্যের বিষয় হলো, এই আলোচনার তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় সমর্থকদের অভূতপূর্ব উন্মাদনা দেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন মুগ্ধ হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই সমর্থনের ছবিগুলোই মূলত ব্রাজিল দলকে ভারতে আসার ব্যাপারে উৎসাহিত করেছে। সেলেসাওদের আসন্ন সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ নিশ্চিত হয়েছে, যা ২৫শে সেপ্টেম্বর টাউন্সভিল এবং ২৯শে সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটির ভেন্যু হিসেবে ভারতকে বেছে নিতেই সিবিএফ আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবিত ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আয়োজক হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নাম আলোচনায় থাকলেও, এই মুহূর্তে ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে কলকাতার ফুটবলপ্রেমীরা আবারও বিশ্ব ফুটবলের তারকাদের সরাসরি মাঠে দেখার সুযোগ পাবেন। এর আগে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। সেই ঐতিহ্যবাহী শহরেই এবার সাম্বা তারকাদের পা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বিশ্বকাপে ব্রাজিল শেষ ১৬তে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল। ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ফর্মে থাকলেও কার্লো আনচেলোত্তির দল শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ১৯৯০ সালের পর এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ বিদায়। বিশ্বকাপ চলাকালীন কলকাতার উত্তরপাড়া থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে নেইমার ও ভিনি জুনিয়রের ম্যুরাল দেখা গিয়েছিল, যা কলকাতার ফুটবল উন্মাদনারই বহিঃপ্রকাশ। সব ঠিক থাকলে খুব শীঘ্রই কলকাতার সবুজ ঘাসে হলুদ জার্সির খেলোয়াড়দের দেখা মিলতে পারে।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা, আলোচনায় বাংলাদেশও

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬