লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া এলাকায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূর ইসলাম ওই এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নূর ইসলামের সঙ্গে তার আপন ছোট ভাই হেলালের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই হেলাল ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার পর স্থানীয়রা নূর ইসলামকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হেলালকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬