লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিক উদ্যোক্তা মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সৃজনশীল ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন ও এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে বছরে ৩ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে দক্ষিণ এশিয়া

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬