লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুলকে

সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রে থাকা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তাঁকে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই রাকিবুল হাসানকে ডিবিতে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে এ ধরনের অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে এই অনুসন্ধান ডিবির নিজস্ব কোনো কমিটির অধীনে নাকি ডিএমপির কোনো বিশেষ কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। রাত ১২টা পর্যন্ত তিনি ডিবি কার্যালয়েই ছিলেন বলে জানা গেছে।

গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। এতে তাঁকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং বাহিনীতে পদায়ন নিয়ে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগও করেন তিনি। পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, অডিওটি ওই পুলিশ কর্মকর্তারই।

অডিওটি ছড়িয়ে পড়ার পরপরই বুধবার রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ওই অফিস আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয় উল্লেখ করা হয়েছে। বিতর্কিত অডিও রেকর্ডটির বিষয়ে বক্তব্য জানার জন্য রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুলকে

প্রকাশিত হয়েছে: ০১:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬