লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষের দিকে তার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তার পরিবার এবং দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বছর দায়িত্ব গ্রহণের মাধ্যমে লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার গৌরব অর্জন করেছিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে অভিহিত করেছেন। তিনি লেভিটের এই সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান জানানোর কথা উল্লেখ করে বলেন, হোয়াইট হাউস ছাড়লেও লেভিট তার বাইরের অন্যতম উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে সক্রিয় থাকবেন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

নিজের বিদায় প্রসঙ্গে লেভিট এক্সে দেওয়া এক পোস্টে জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা তার জীবনের অন্যতম সম্মানজনক অভিজ্ঞতা। তিনি বলেন, বিশ্বের অন্যতম কঠিন এই দায়িত্ব পালনের পাশাপাশি নতুন সন্তানের মা হওয়া তার জীবনের সবচেয়ে আনন্দদায়ক কিন্তু চ্যালেঞ্জিং সময় ছিল। তিনি স্বীকার করেন যে, প্রেস সেক্রেটারির দায়িত্বের জন্য যে পরিমাণ সময় ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পাশাপাশি দুই ছোট সন্তানের জন্য আদর্শ মা হিসেবে নিজেকে গড়ে তোলা কঠিন হয়ে পড়ছিল। উল্লেখ্য, গত মে মাসে স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে তিনি দ্বিতীয় সন্তানের মা হন এবং মাতৃত্বকালীন ছুটি শেষে গত মাসে কাজে ফিরেছিলেন।

ট্রাম্পের সঙ্গে লেভিটের দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক এবং ‘মাগা ইনকরপোরেটেড’-এর মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের প্রচার শিবিরের জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক প্রায়ই উত্তপ্ত ছিল। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তার দপ্তর হোয়াইট হাউসের প্রেস পুল পরিচালনার নিয়ন্ত্রণ নিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক ভূমিকা সীমিত হয়ে পড়ে। তবে ট্রাম্প প্রশাসনের সমর্থকদের মধ্যে তিনি তার দৃঢ় অবস্থানের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। তিনি সারাহ হাকাবি স্যান্ডার্সের পর ট্রাম্পের দুই মেয়াদের প্রশাসন মিলিয়ে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা প্রেস সেক্রেটারি।

লেভিটের অনুপস্থিতিতে এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার লেভিটকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠকের তীব্র সমালোচনা করলেন জামায়াত নেতা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬