লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু

চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, সরকারি এই সহায়তা কার্যক্রম পুরোপুরি পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সড়ক বিধ্বস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন। এরপর তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচি পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে: ০৯:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬