লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ১০ জুলাই সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। জামায়াতের ফেসবুক পেজের তথ্যমতে, পরিদর্শনের সময় অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকতে দেখা যায় এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জামায়াত আমিরের সফরসূচিতে সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামসহ মহানগরী ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে শতবর্ষী আর কে স্কুল ভবন রক্ষায় মতবিনিময় সভা

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৬:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬