লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি

শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার সরকারি আশ্বাসের প্রেক্ষিতে নিজেদের চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র সৌরভ দাশ। তিনি আন্দোলনকারীদের অবিলম্বে সংশ্লিষ্ট স্থান খালি করার আহ্বান জানিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করে নেবে। এছাড়া এনইইটি প্রশ্ন ফাঁসকাণ্ডে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের পরিমাণ দ্রুত নির্ধারণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানিয়েছে, তাদের পাঁচ দফা পরীক্ষা সংস্কার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে কেন্দ্র। এসব সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকারের সঙ্গে পুনরায় বৈঠকে বসবে দলটি। সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ায় ৩৬ দিন পর শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি জানিয়েছিল, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের দাবির তালিকায় ছিল মৃতদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ, সব মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের ক্ষমা প্রার্থনা এবং ৫ দফা সংস্কার বাস্তবায়ন। জানা গেছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুলিশের ক্ষমা চাওয়ার মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী আলোচনার জন্য চার সপ্তাহ পর সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে সিজেপির প্রতিনিধিদল।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি

প্রকাশিত হয়েছে: ০২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬