লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ক্যাম্পাসে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এই তথ্য জানান।

উপাচার্য তার বক্তব্যে বলেন, সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৫ শতাংশ এলাকা পাহাড়ি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রয়োজনে কখনও কখনও কিছু গাছ অপসারণ করতে হলেও, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কর্তৃপক্ষ আগে থেকেই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে আসছে। তিনি আরও জানান, এরই মধ্যে ১১ একর জমিতে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট ১৪ একর জমিতেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ফরেস্ট্রি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক তাহসিনা রহমান উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

চবি ক্যাম্পাসে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

প্রকাশিত হয়েছে: ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬