লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের নবমনোনীত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিদ্যালয় এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।

সভার শুরুতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সূর্যালোকিত সমাজকল্যাণ সংগঠন 'সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘ'-এর সভাপতি দেলোয়ার হোসেন দুলু, এবং অভিভাবক বিল্লাল হোসেন ও রুকুন উজ্জামান রুকু প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সুদৃঢ় করতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। তবে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক—উভয়কেই সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার অনন্য বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী যাত্রা শুরু

গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬