লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু আজ, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। শনিবার রাতে কেন্দ্রীয় ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মাইগ্রেশনের ফলাফলও প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তা চূড়ান্তভাবে জানানো হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, সদ্য তোলা দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ভর্তি ফি সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা, অন্যান্য বিভাগীয় শহরে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা। নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ফি প্রযোজ্য। জেলা ও উপজেলা পর্যায়ে এই ফি যথাক্রমে ৩-৪ হাজার এবং ২.৫-৩ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

ভর্তি নীতিমালায় ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এই কোটা পদ্ধতি শুধুমাত্র ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কার্যকর হবে।

গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদনকারীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী প্রাথমিক মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী নিশ্চায়ন সম্পন্ন করেছে। বাকি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন করেনি। যারা নির্দিষ্ট সময়ে নিশ্চায়ন করেনি, তাদের প্রাথমিক মনোনয়ন বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, বর্তমানে প্রথম ধাপে নির্বাচিতদের ভর্তির প্রক্রিয়া শেষে পুনরায় আবেদন গ্রহণের সুযোগ দেওয়া হবে, যেখানে নিশ্চায়ন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু আজ, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬