লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাত ৮টায় প্রকাশ হচ্ছে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এবার সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিয়ে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়। এর আগে গত ২৪ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড ভর্তি নীতিমালা প্রকাশ করে। প্রথমে সাধারণ শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা বাড়ানো হয়। এর ফলে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে যাদের ফল পরিবর্তিত হয়েছিল, তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবেদনের সুযোগ পান।

ভর্তির নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজে আসন বরাদ্দ দেওয়া হবে। মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বাকি ৭ শতাংশ আসন কোটায় সংরক্ষিত থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত চূড়ান্ত কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনে একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) গিয়ে তাদের ফল দেখতে পারবেন। সাইটে প্রবেশের পর হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ (View Result) অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে ‘সাবমিট’ করলেই নির্বাচিত কলেজের নাম জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের

আজ রাত ৮টায় প্রকাশ হচ্ছে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬