লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক: কমছে আয়, বাড়ছে ভোগান্তি

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটের কবলে পড়ে চরম বিপাকে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের, যার ফলে চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি দৈনিক আয়ও কমে যাচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারের একটি সিএনজি স্টেশনে দেখা যায় দীর্ঘ সারি। সেখানে অপেক্ষমাণ চালক অহিদ আলী জানান, গ্যাসের জন্য তাকে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লাইনে বসে থাকতে হয়। কিন্তু গ্যাসের চাপ এতই কম যে, দীর্ঘ অপেক্ষার পরও তিনি ৭০-৮০ টাকার বেশি গ্যাস নিতে পারছেন না।

অহিদ আলী বলেন, মাসিক ১৫ হাজার টাকা বাসা ভাড়ার পাশাপাশি স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ চালানো তার জন্য এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে সংসার চালালেও বর্তমান সংকটের কারণে টিকে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক চালকেরই দিনে ১২০০ টাকা জমা দেওয়ার পর হাতে ২০০ টাকা রাখা কঠিন হয়ে পড়ছে।

একই পরিস্থিতির কথা জানিয়েছেন শাহবাগ এলাকার চালক ওসমান। তিনি জানান, দিনের বেশিরভাগ সময় তাকে গ্যাসের সিরিয়ালে বসে থাকতে হয়, যা তার আয়ের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। আরেক চালক সেলিম বলেন, সমস্যার সমাধান কবে হবে তা জানা নেই, আর এ অবস্থায় তারা একেবারেই অসহায় হয়ে পড়েছেন।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা করায় তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। চলমান এই গ্যাস সংকট কেবল পরিবহন খাত নয়, শিল্পসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বন্ড সুবিধায় সুতা আমদানিতে নতুন বিধি, বিভক্ত ব্যবসায়ীরা

গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক: কমছে আয়, বাড়ছে ভোগান্তি

প্রকাশিত হয়েছে: ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬