লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ বর্তমানে এগিয়ে চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। আগামী মাসে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনটির পক্ষ থেকে নতুন মন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬