লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডা কীভাবে সহযোগিতা করতে পারে, তার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এছাড়াও, দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে।

উভয় প্রতিনিধিই আশা প্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় এসব উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত ও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬