লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ধসে পড়ল ৬ তলা ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লিতে ছয়তলা একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ভবনটি ৭৫ শয্যার একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো।

ঘটনার পর থেকে উদ্ধারকারীরা সময়ের সাথে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ছয়জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। রবিবার ছুটির দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীই সেই সময় ‘বাড়িতে’ ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনতে পেয়েছেন। স্থানীয়রা উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির অপেক্ষা না করেই নিজেদের হাত দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে উদ্ধারকাজ শুরু করেছিলেন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। দমকলকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

দিল্লিতে ধসে পড়ল ৬ তলা ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা

প্রকাশিত হয়েছে: ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬