লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ছাত্র আন্দোলনে অচল মেট্রো, প্রধান বিচারপতির কড়া বার্তা

ভারতের রাজধানী দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে চলমান ছাত্র বিক্ষোভের কারণে জনজীবন ও দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। যন্তর মন্তর এলাকায় আন্দোলন তীব্র হওয়ার প্রেক্ষিতে গত কয়েক দিন ধরে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালেও দিল্লি মেট্রো কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট স্টেশনসহ মোট ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতের সুপ্রিম কোর্টের কার্যক্রমে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন। এর ফলে অনেক আইনজীবী সময়মতো আদালতে উপস্থিত হতে পারছেন না। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দিয়েছেন যে, আদালতে উপস্থিত হতে না পারা কোনো আইনজীবীর বিরুদ্ধে যেন কোনো বিরূপ আদেশ দেওয়া না হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের খাবারের সময়ের মধ্যে বন্ধ মেট্রো স্টেশনগুলো খোলার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কড়া বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে তিনি ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করবেন।

সমস্যার সমাধানে প্রধান বিচারপতি প্রস্তাব দিয়েছেন যে, বৈধ সুপ্রিম কোর্ট কার্ড বা প্রক্সিমিটি পাসধারীদের যথাযথ নিরাপত্তা তল্লাশির পর স্টেশন থেকে বের হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট প্রশাসনকে ইতোমধ্যে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

দিল্লিতে ছাত্র আন্দোলনে অচল মেট্রো, প্রধান বিচারপতির কড়া বার্তা

প্রকাশিত হয়েছে: ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬