লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা পরিচ্ছন্ন রাখতে দলমতের ঊর্ধ্বে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

রাজধানী ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ও নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক বিভেদ ভুলে সব দল ও মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য করতে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী দেখতে চাই না। আমরা সবাই ঢাকার সচেতন নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। তিনি উল্লেখ করেন, ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপ বাসযোগ্য শহরগুলোর তালিকায় নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতি রাতারাতি বদলে ফেলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।

সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা না থাকায় সিটি কর্পোরেশন অনেকটাই অসহায়। বিশেষ করে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে বর্ষাকালে রাস্তা খোঁড়াখুড়ির মতো সমস্যা প্রকট হয়ে ওঠে। এই সংকটের স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে একটি শক্তিশালী মূল কাঠামোর অধীনে এনে অন্যান্য বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

নদী ও সুপেয় পানির তীব্র সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময়ের স্বচ্ছ পানির বুড়িগঙ্গা ও তুরাগ আজ দূষণে মৃতপ্রায়। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে আনার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদী এবং প্রাকৃতিক খালগুলো দখল ও দূষণ থেকে পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা দূর করার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, শুধু আইন প্রয়োগ করে সব পরিবর্তন সম্ভব নয়। ক্যান্টনমেন্ট বা সিগন্যালে এআই প্রযুক্তির ভয়ে মানুষ যেভাবে নিয়ম মানছে, ডাস্টবিনে ময়লা ফেলার ক্ষেত্রেও সেই সচেতনতা প্রয়োজন। এই অভ্যাস প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিশুদের মাধ্যমে প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, গত ৫০ বছরে বহু সেমিনার ও ওয়ার্কশপ হয়েছে, কিন্তু আসল কাজ হলো ‘আমার শহর আমি পরিষ্কার রাখবো’—এই মানসিকতা ধারণ করা।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৩: ১০আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৩: ১১

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

ঢাকা পরিচ্ছন্ন রাখতে দলমতের ঊর্ধ্বে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬