লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে উধাও দুই ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মৃতদেহ ফেলে রেখে দুই ব্যক্তির পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরীকে ট্রলিতে করে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বুঝতে পারেন। এই সুযোগে অটোরিকশায় আসা দুই ব্যক্তির একজন টিকিট আনার এবং অপরজন ভাড়া মেটানোর বাহানা দিয়ে দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। পরবর্তীতে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি নিহতের পরিচয় উদ্ধারে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মশাখালীতে ট্রেন অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল স্বাভাবিক

ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে উধাও দুই ব্যক্তি

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬