লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকাকে বের করে আনা জরুরি

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই পরিস্থিতি থেকে রাজধানী ঢাকাকে বের করে আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সভ্য দেশ হওয়ার পরও যেভাবে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। তিনি আরও বলেন, কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে।

নির্বাচনের আগেই দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান। অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন সাতটি শ্রেণিতে মোট ২১ জন।

উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের ১৭৩টি শহরের বসবাসের অযোগ্যতার ওপর একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। ২০২৫ সালেও ঢাকার অবস্থান একই ছিল।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকাকে বের করে আনা জরুরি

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬