লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অভিযোগের সত্যতা যাচাই, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মোফাজ্জল হোসেন এবং আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং বর্তমানে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত রয়েছেন। ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উল্লেখ ছিল, যার মধ্যে ৫৮ জনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া ৫৮ শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তদন্তের স্বার্থে যদি নতুন করে অন্য কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়, তবে তাদেরও এই তদন্তের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং তৎকালীন শাসনব্যবস্থাকে মদদ দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, আবার কাউকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কয়েকজন শিক্ষককে বয়কটের মুখেও পড়তে হয়েছে। নতুন এই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত

প্রকাশিত হয়েছে: ০২:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬