লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার অর্নব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া যুবক অর্নব দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ধানমন্ডি থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্নব দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়া এই যুবককে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।

আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির কাছ থেকে পাওয়া তথ্য এবং নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন এবং পুনরায় বিভিন্ন ধরনের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখা অত্যন্ত প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

আদালতে অর্নব দাসের পক্ষে আইনজীবী লিটন মিয়া ও ডি কে গায়েেন টিটোসহ কয়েকজন জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তারা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জনজীবন বিপন্ন করার উদ্দেশ্যে তারা মিছিলে সমবেত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই বাবন উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার অর্নব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬