লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে ৪ জন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ভবন চত্বর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের মধ্যে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে টাঙ্গাইল থেকে আগত যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিকের পরিচয়দানকারী যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০) এবং আরও দুজন রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে।

এদিকে, ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল যুবক উপস্থিত হয়েছিল। তবে সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষের প্রতিবাদের মুখে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে ভবনটিতে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার ব্যবহার করে বঙ্গবন্ধু ভবনসহ আশপাশের তিনটি ভবনের অবশিষ্ট অংশ, সামনের উঁচু দেয়াল ও লোহার গেটগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন চরমোনাই পীর

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে ৪ জন আটক

প্রকাশিত হয়েছে: ১০:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬