লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্বামীর বাড়িতে থাকতে বাধা, অনাহারে দুই শিশু

নোয়াখালীর সোনাইমুড়ীতে সৌদি প্রবাসী মৃত নাহিদুল ইসলাম রাকিবের স্ত্রী সুলতানা ইসলাম মীম এবং তাঁর দুই শিশুসন্তান মুসকান ও আরফিনকে স্বামীর বাড়িতে বসবাসের ক্ষেত্রে তীব্র বাধার মুখে পড়তে হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শ্বশুরবাড়ির লোকজন মীম ও তাঁর সন্তানদের থাকার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাবার বাড়িতে প্রবেশে বাধা সৃষ্টি করছে।

এ ঘটনায় গত ১৮ নভেম্বর মীমের বাবা মো. আবুল কাশেম সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রাকিবের বোন সুইটি আক্তার মিতু, চাচি শারমিন আক্তার, চাচা মোশারফ হোসেন ও আরেক চাচি রত্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, নাহিদুল ইসলাম রাকিবের মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন মীমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর গত ৮ নভেম্বর মীম তাঁর দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে ওঠেন। কিন্তু সেখানে ওঠার পর থেকেই তাঁকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। গত ১৮ নভেম্বর দুপুরে মীম ও তাঁর সন্তানরা খাবার আনতে গেলে অভিযুক্তরা তাদের বাধা দেয় এবং শিশুদের খাবার দিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একপর্যায়ে খাবার ছাড়াই শিশুদের বাড়িতে ফিরে যেতে বাধ্য করা হয়। এর আগে মীমকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে অবশেষে গত ১৯ নভেম্বর বিকেলে মীম দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।

অন্যদিকে, স্ত্রী সুলতানা ইসলাম মীম দাবি করেছেন যে, গত ৬ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরার পর থেকে রাকিব মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর অভিযোগ, রাকিবের কিছু মাদক সেবনের ভিডিও গোপনে ধারণ করে বন্ধু খোরশেদ আলম বাবু, মেহেদী হাসান সাগর ও দূরসম্পর্কের চাচা শেখ সাহাব উদ্দিন তাঁকে ব্ল্যাকমেইল করছিলেন। সাহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা দেওয়ার পরও ব্ল্যাকমেইল অব্যাহত থাকায় গত ১৪ জুলাই রাকিব আত্মহত্যা করেন বলে মীম জানান। মীমের দাবি, ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রাকিবের চাচা হেলাল উদ্দিন ও মোশারফ হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন এখন তাঁকে হয়রানি করছেন।

তবে অভিযুক্ত রাকিবের পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রাকিবের আত্মহত্যার প্ররোচনার মামলায় মীম প্রধান আসামি। রাকিব হত্যার প্ররোচনার কারণে মীম স্বামীর অধিকার হারিয়েছেন বলে দাবি করে তারা প্রশ্ন তোলেন, স্বামীর অধিকার হারানোর পর তিনি কীভাবে স্বামীর বাড়িতে বসবাসের দাবি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাকিবের আত্মহত্যার ঘটনায় আদালতে প্ররোচনার একটি মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে ৮০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি

নোয়াখালীতে স্বামীর বাড়িতে থাকতে বাধা, অনাহারে দুই শিশু

প্রকাশিত হয়েছে: ০৩:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬