লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

দেশের পাশাপাশি প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি গোপনে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে ভারতে অবস্থান করে তিনি আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন। তার দাবি, পাচার করা অর্থের পাশাপাশি দেশে থাকা অবৈধ অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। রিজভী বলেন, গোপনে সক্রিয় থাকা ফ্যাসিবাদের অনুসারীরা অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে বাড়ি ও গাড়িতে আগুন দিচ্ছে। এসব হামলা শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই সীমাবদ্ধ নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িতেও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডে পার্শ্ববর্তী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও বিএনপির এই নেতা দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনকে বেগবান করতে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মৃত্যুকেও রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান। রিজভীর দাবি, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি পুলিশ প্রশাসনের ভেতরেও সক্রিয় রয়েছে। তাদের তৎপরতার কারণেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

যশোর জেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।

জনপ্রিয় সংবাদ

রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে ৮০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি

প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রকাশিত হয়েছে: ০৪:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬