লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহু বিরোধী দলগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বিশ্লেষকদের মতে, ক্ষমতা হারানো মানেই নেতানিয়াহুর সুরক্ষাকবচ হারানো। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখে রয়েছেন নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

নেতানিয়াহুর এই রাজনৈতিক কৌশল দেশটিতে চরম অস্থিরতা তৈরি করেছে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের চেষ্টা করলে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা চালান। এদিকে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল সংস্থাটি, তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন। ইয়ার লাপিদ ও ইউসেফ জাবারিনের মতো নেতারা এসব কর্মকাণ্ডকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। ওফের কাসিফসহ অনেক রাজনীতিক সতর্ক করেছেন যে, সরকার গঠনে দেরি হলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের ঝুঁকি বাড়ছে।

লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহু এখন ‘আহত পশুর’ মতো আচরণ করছেন। নির্বাচনের হার তাঁর কাছে কেবল রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত অস্তিত্বের লড়াই। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিসর ও সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। একইভাবে গাজা যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর নেওয়া পদক্ষেপ থেকে তৈরি সাংবিধানিক সংকট তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে।

চ্যাথাম হাউসের ফেলো ইয়োসি মেকেলবার্গ মন্তব্য করেছেন, ক্ষমতা আঁকড়ে রাখতে নেতানিয়াহু সহযোগীদের পরিণতি বা নিজের রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছু নিয়েই চিন্তিত নন। এদিকে, হাইফার এক ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড প্রকাশ্যে আসা এক চিঠিতে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন। ১৯৯৫ সালে ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি হিসেবে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে ওই বিধানের উল্লেখকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওফের কাসিফ আরও বলেন, নেতানিয়াহু তাঁকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন, যার ফলে তাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠী সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে। নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। আর শিন বেতের প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় অংশ নিয়ে থাকলে তাঁর সংস্থার স্বাধীনতা এবং নিজের পদ—দুটিই বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে ৮০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি

ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা

প্রকাশিত হয়েছে: ০৩:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬