লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় সাত বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কিশোরের বয়স ১৭ বছর বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে শিশুটি বাড়ি থেকে বের হয়। তবে মাদ্রাসায় না গিয়ে সে প্রতিবেশির বাড়িতে চলে যায়। সেখানে সকাল সাড়ে ১১টার দিকে ওই কিশোর মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক বলাৎকার করে।

ঘটনার পর শিশুটি স্থানীয় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অন্যদিকে ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ধর্মপাশায় সাত বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬