লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস বেড বাড়াচ্ছে সরকার

দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক এই চিকিৎসাসেবা যুক্ত করা হচ্ছে। এর আওতায় জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হবে এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে বেড স্থাপন করা হবে। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা সরাসরি সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকে থাকেন। এছাড়া অস্ত্রোপচারের পর শিশুদের শালদুধ খেতে না দেওয়ার বিষয়টি শিশুদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি তৈরি করছে। ইউনিসেফ ও বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের তথ্যের বরাতে তিনি জানান, দালাল চক্রের এই দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মা ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার মিডওয়াইফ এবং পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে, যারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।

ইত্তিহাদে ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন

জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস বেড বাড়াচ্ছে সরকার

প্রকাশিত হয়েছে: ১১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬