লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল রূপান্তর শুধু প্রযুক্তি নয়, মূল লক্ষ্য উন্নত জনসেবা: আইসিটিমন্ত্রী

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩০। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য কেবল প্রযুক্তি বা সরকারি সেবা ডিজিটাল করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত জনসেবা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, ইন্টারঅপারেবিলিটি কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়; এর সঙ্গে সুশাসন, অভিন্ন মানদণ্ড, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা গভীরভাবে জড়িত। একই ধরনের ডিজিটাল ব্যবস্থা বারবার তৈরি না করে অভিন্ন অবকাঠামো ও পুনর্ব্যবহারযোগ্য ডিজিটাল সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে 'কার্যকরী ই-গভর্নেন্স: বাংলাদেশে ই-গভর্নমেন্ট ও ডিজিটাল গণসেবার গতি ত্বরান্বিতকরণ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, তথ্য বিনিময় হতে হবে নিরাপদ, দায়িত্বশীল ও সুস্পষ্ট নীতিমালার আওতায়। এছাড়া ডিজিটাল প্রকল্পে পুনরাবৃত্তি কমিয়ে যৌথভাবে ব্যবহারযোগ্য জাতীয় সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। সমন্বিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের আস্থা অর্জন করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। এ ক্ষেত্রে দায়িত্বশীল ডেটা ব্যবস্থাপনা ও আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সরকার আগামী পাঁচ বছর আইন ও নীতিমালা, নিরাপদ কানেক্টিভিটি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এআই-সাইবার নিরাপত্তা ও দক্ষ জনশক্তি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং—এই পাঁচটি অগ্রাধিকার নিয়ে কাজ করবে। সঠিক নীতি, দক্ষ জনশক্তি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশ বৈক্সিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের একটি হাবে পরিণত হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বরগুনার তালতলীতে বিরল বড় কৃষ্ণকালাচ উদ্ধার, অভয়ারণ্যে অবমুক্ত

ডিজিটাল রূপান্তর শুধু প্রযুক্তি নয়, মূল লক্ষ্য উন্নত জনসেবা: আইসিটিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬