লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্ত করবে ডিবি

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার আপন খালাতো ভাই আজিজুর রহমান টাইগার, যিনি এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

আজ রোববার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত ডিবি পুলিশের ডিসিকে বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক সফলতা, সুনাম ও দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই অংশ হিসেবে গত বছরের ৩ আগস্ট দারুসসালাম থানায় টাইগারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ডিপজলের ম্যানেজার আব্দুল গণি।

ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ ও সাইদুর রহমানসহ ১০-১৫ জন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি’ নামের একটি সম্পত্তির সাইনবোর্ড জোরপূর্বক ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেন। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করেন। তবে পুলিশি তদন্তে এই ঘটনার সঙ্গে টাইগারের কোনো ধরনের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

জিডির তদন্ত শেষ হওয়ার পরদিন ডিপজল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন। টাইগারের দাবি, ‘নাভানা সিএনজি’ নামের ওই সম্পত্তির প্রকৃত মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল সেটি নিজের দাবি করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্ত করবে ডিবি

প্রকাশিত হয়েছে: ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬