লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৮৫

রাজধানী ঢাকায় অপরাধ দমনে ব্যাপক তৎপরতা শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে মোট ৪৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে, যেখানে ১২৫ জনকে আটক করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩১ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা। এছাড়া অপরাধীদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার ও ১টি লোহার পাত উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৮৫

প্রকাশিত হয়েছে: ০৫:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬