লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় নতুন করে আরও একদিন যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই সাধারণ ও নির্বাহী ছুটির বিধান ছিল। এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলো। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই দীর্ঘ ছুটি নিশ্চিত হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের আর আলাদা করে কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।

চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর মহাষ্টমী পালিত হবে। সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটি

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬