লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা দিচ্ছে আইডিবি

দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের বিনিয়োগ করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এ প্রকল্পের আওতায় পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা জোরদার করতে প্রায় ১২ হাজার কোটি টাকা (১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার) অর্থায়ন করবে সংস্থাটি। এটি বাংলাদেশে একক কোনো প্রকল্পে আইডিবির দেওয়া সর্বোচ্চ বিনিয়োগ।

‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ নামের এই প্রকল্পটির জন্য গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের। চুক্তি স্বাক্ষরের পর আইডিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ড. মুহাম্মদ আল জাসেরও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক তেল পরিশোধন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন, যা এই প্রকল্পের মাধ্যমে তিনগুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।

প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে দেশে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা হ্রাস পাওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে।

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা দিচ্ছে আইডিবি

প্রকাশিত হয়েছে: ০১:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬