লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: ডিসিদের ক্ষমতা বাতিল করে নতুন নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) ওপর অর্পিত ক্ষমতা বাতিল করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি সংশোধিত নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিকের যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী স্বাক্ষরিত পরিপত্রে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়।

নতুন এই নির্দেশনার ফলে এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং স্নাতক (পাস) কলেজের অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নিয়ম আবারও কার্যকর হয়েছে। এর আগে, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত বছরের ২৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের মাধ্যমে এসব নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়েছিল। সেই পরিপত্রটি এখন বাতিল করা হলো।

এই পরিবর্তনের ফলে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কের মতো পদগুলোতে নিয়োগের ক্ষমতা এখন থেকে পুনরায় প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত থাকবে।

এর আগে অশিক্ষক কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ ছিল। নিয়োগপ্রতি কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতেই গত বছর ডিসিদের মাধ্যমে সুপারিশের ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে শিক্ষাবিদদের একটি অংশ তখনই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, রাজনৈতিক চাপ ও প্রশাসনিক বাস্তবতায় এই উদ্যোগেও স্বচ্ছতা বজায় রাখা কঠিন হবে। বর্তমানে এই ক্ষমতা পুনরায় পরিচালনা কমিটির হাতে ফিরিয়ে দেওয়ায় শিক্ষা-সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব আরও বাড়তে পারে।

পরিপত্রে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: ডিসিদের ক্ষমতা বাতিল করে নতুন নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০৪:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬