লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ইরি শহরে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছেন; পুলিশ ধারণা করছে, তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনাস্থলের সড়ক থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বাড়িটি ঘিরে ফেললে সন্দেহভাজন ব্যক্তি ভেতরে অবস্থান নেন এবং পুলিশ তাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়। পরবর্তীতে পুলিশ ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহ উদ্ধার করে এবং সেখানে সন্দেহভাজন হামলাকারীর মরদেহও পাওয়া যায়। তার শরীরেও গুলির চিহ্ন ছিল, যা থেকে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

শনিবার মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিতে দেরি হওয়া বা পুলিশের সঙ্গে দীর্ঘ সময় অচলাবস্থার কারণে এই মৃত্যুগুলো ঘটেনি।

ইরি পুলিশের প্রধান রিক লোরা এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, প্রাণহানির ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আরও জানান, তদন্ত চলমান থাকায় হত্যাকাণ্ডের উদ্দেশ্য কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় নিয়ে পুলিশ এখন কোনো অনুমাননির্ভর মন্তব্য করবে না।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ইরি শহরে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬