লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোলে বিনামূল্যে একটি চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পরিচালিত হয়।

রোটারি ক্লাব অব যশোরের আয়োজনে এই চিকিৎসা শিবিরে বেনাপোল পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক চক্ষু রোগী ভিড় করেন। দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি এন এস চক্ষু হাসপাতালের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত এই মানবিক কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন রোটারি ক্লাব অব যশোরের চিকিৎসক ডাঃ হাসিবুর রহমান ও ডাঃ সাদিয়া আফরিন। আয়োজক কমিটির তথ্যমতে, এদিন প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শিবিরে আগত চোখের ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে খুলনা চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনসহ অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রোগীদের চোখের লেন্স পরীক্ষা এবং চোখের বিভিন্ন সমস্যার জন্য ওষুধপত্র বিতরণ করা হয়।

এই আয়োজনে স্থানীয় বি এন পি নেতৃবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ, স্কাউটস সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অর্থের অভাবে ভালো চিকিৎসকের কাছে যেতে না পারা স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীরা রোটারি ক্লাবের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকার সুশীল সমাজও এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সাইক্লোন শেল্টারের নকশা পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় এলাকাবাসীর প্রতিবাদ

বেনাপোলে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬