লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারের বাজারে অনিয়ম ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মাঠপর্যায়ে যেকোনো ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ে একটি ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ (2026) তারিখে প্রকাশিত এবং কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য মোট ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক দায়িত্ব পালন করবেন।

গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কন্ট্রোল রুমের কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুই শিফটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে। পুরো কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।

এই কন্ট্রোল রুমের প্রধান কাজ হবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে সারের সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ সংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা। কোথাও সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এছাড়া কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে অগ্রাধিকার ভিত্তিতে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করবে এই সেল।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি কৃষক, ডিলার ও পরিবহনকারীদের কাছ থেকে পাওয়া যেকোনো অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কন্ট্রোল রুম।

প্রতিদিনের সারের সার্বিক পরিস্থিতি, প্রাপ্ত অভিযোগ, গৃহীত ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি একটি রেজিস্টারে সংরক্ষণ করা হবে। এসব তথ্যের ওপর ভিত্তি করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রকাশিত সার সংক্রান্ত যেকোনো অভিযোগ বা খবর দ্রুত মাঠপর্যায়ে যোগাযোগের মাধ্যমে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

অফিস আদেশে জানানো হয়েছে, টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারের বিষয়ে যেকোনো তথ্য ও অভিযোগ গ্রহণ করা হবে। শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য ‘০৫০৩৫১’ ফোন নম্বরটি ব্যবহার করা যাবে।

জনপ্রিয় সংবাদ

ইসলামে সৎ ব্যবসায়ীদের গুণাবলি ও সততার পুরস্কার

সারের বাজারে অনিয়ম ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬