লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের হয়রানি নয়, করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ চায় সরকার

ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধা বা হয়রানি না করে করদাতাদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে এনবিআর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে করদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও কার্যকর করব্যবস্থা গড়ে তোলার ওপর সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এ সময় ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে এক মাস পরপর দাখিলের ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে অনিষ্পন্ন রাজস্ব মামলা ও বিভিন্ন ইস্যু দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা কয়েক মাসের ভ্যাট রিটার্ন সংক্রান্ত জটিলতা নিয়েও কথা বলেন আমির খসরু। তিনি জানান, এসব বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করে কোনো ধরনের রাজস্ব আদায় করা হবে না। সরকারের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে হয়রানিমুক্ত পরিবেশে কর আদায় করা।

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে এনবিআর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ৩৯ পোটলা গাঁ/জাসহ আটক ০১ জন।

ব্যবসায়ীদের হয়রানি নয়, করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ চায় সরকার

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬