লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা থেকে প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

সম্প্রতি পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজিয়ন কমান্ডার বলেন, ইউপিডিএফ পাহাড়ের মানুষের অধিকারের কথা বললেও তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে বলেন, চাঁদাবাজিই সংগঠনটির মূল কর্মকাণ্ড। সাম্প্রতিক বন্যা ও বিভিন্ন দুর্যোগে পাহাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ইউপিডিএফের কোনো ত্রাণ কার্যক্রম দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, সংগঠনটি আসলে কাদের জন্য আন্দোলন করছে।

পাহাড়ের সাধারণ মানুষকে চাঁদাবাজদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘জনগণকে বিরক্ত করবেন না। সেনাবাহিনীকে আপনাদের প্রতিহত করতে হবে না। পাহাড়ের জনগণই আপনাদের প্রতিহত করা শুরু করেছে এবং তারাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

রিজিয়ন কমান্ডার আরও জানান, সেনাবাহিনীর কার্যক্রম কেবল নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, প্যারামেডিক ও সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশন এবং কারিগরি প্রশিক্ষণের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কাজ সেনাবাহিনী পরিচালনা করছে। সাম্প্রতিক বন্যা ও দুর্যোগের সময় পানিবন্দি মানুষকে উদ্ধারসহ সব ধরনের সহযোগিতায় সেনাবাহিনী পাশে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। রাঙ্গামাটি থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘খেলার মাঠে প্রতিযোগিতা, মাঠের বাইরে সম্প্রীতি’ স্লোগান নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, ডিজিএফআই রাঙ্গামাটির কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহীদ এবং ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ৩৯ পোটলা গাঁ/জাসহ আটক ০১ জন।

রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে: ০৫:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬