লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তুপে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে গিয়ে তারা বড় ধরনের কোনো আগুনের অস্তিত্ব পায়নি। মূলত কার্গো ভিলেজের পাশে থাকা একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা গেছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের টিম বর্তমানে ওই স্থানে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। টিমের কাজ শেষ হওয়ার পর প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তুপে আগুন

প্রকাশিত হয়েছে: ১২:৪৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬