লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬: কটিয়াদী ও পাকুন্দিয়ায় প্রস্তুতি পরিদর্শন মন্ত্রীদের

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিগুলোর চূড়ান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার তারা কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তারা কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের স্থান এবং আচমিতা সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স ঘুরে দেখেন। এছাড়া পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তির স্থানটিও তারা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলের মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সজ্জা এবং যানবাহন ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। নির্ধারিত কর্মসূচিগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

আগামীকাল ১৬ আগস্ট কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করবেন বলে জানানো হয়েছে। এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

উক্ত আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তা ও খামারিদের সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সফর ও অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিল গেটস কন্যার স্টার্টআপে প্রতারণার অভিযোগ, সহপাঠীদের বিস্ফোরক তথ্য

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬: কটিয়াদী ও পাকুন্দিয়ায় প্রস্তুতি পরিদর্শন মন্ত্রীদের

প্রকাশিত হয়েছে: ১২:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬