লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার দুর্যোগ মোকাবিলায় সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে নিয়োজিত সকল সরকারি সংস্থার কাজের সমন্বয় করবেন। এছাড়া বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং স্থানীয় প্রশাসনের কাছে থাকা মজুত ত্রাণ সামগ্রী ও উদ্ধার কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করবেন তিনি।

প্রতিমন্ত্রী অমিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন। তিনি বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নের বিষয়টিও তত্ত্বাবধান করবেন। পাশাপাশি, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।

সরকারি এই বিশেষ কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১০ ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬