লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফিলিপাইনে রাষ্ট্রীয় ব্যস্ততা শেষে মালদ্বীপে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতেই তিনি সেখানে গিয়েছেন। শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম তাকে স্বাগত জানান।

ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মালদ্বীপ সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও তরান্বিত ও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন মনে করছে, এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ভিত্তি হিসেবে কাজ করবে।

সফরকালে ড. খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে উভয় দেশের সহযোগিতার বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের বিষয়টিও গুরুত্ব পাবে। আগামী ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, আহত নাসীরুদ্দীন ও সারজিস

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬