লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

টানা ২০ দিনের এক বিদেশ সফরে বের হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তিনি পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং মালদ্বীপ ভ্রমণ করবেন। আগামী ১০ জুলাই শুক্রবার তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের শুরুতে নিউ ইয়র্কে পৌঁছে তিনি আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবেন। উল্লেখ্য যে, তিনি সম্প্রতি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউ ইয়র্কের দাপ্তরিক ব্যস্ততা শেষে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট ‘আসিয়ান রিজিওনাল ফোরাম’ (এআরএফ)-এর সম্মেলনে অংশ নেবেন।

ম্যানিলার সফর শেষে তার শেষ গন্তব্য হবে মালদ্বীপ। দেশটির রাজধানী মালেতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে তার। সবশেষে আগামী ৩০ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৯:১৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬