লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক নামে সোনালী ব্যাংকের এক সাবেক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক জালকুড়ি এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জালকুড়ি তালতলা এলাকায় আজিজুল হককে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, সকালে নাস্তা করার পর তার বাবা চা পান করার জন্য দোকানের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুক হক জানিয়েছেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছে। সেই আবেদন যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পাবনার ফরিদপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬