লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, ভারতের কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। যেহেতু তিনি পলাতক আসামি, তাই তাকে ফিরিয়ে আনার জন্য যে আনুষ্ঠানিক চিঠি দেওয়া প্রয়োজন, আমরা সেটিই দিয়েছি।’

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি উল্লেখ করেন, ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচারের মুখোমুখি করা হবে, একইভাবে কামালের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মূলত ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনার লক্ষ্যেই ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি

প্রকাশিত হয়েছে: ০১:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬