লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্য: চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আইনানুগ আদেশ অমান্য এবং অনুমোদন ছাড়া দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে আওয়ামী লীগ সরকারের আমলের চার সাবেক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, সাবেক রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। বিভাগীয় মামলার তদন্তে তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের কারণ দর্শানোর নোটিশ এবং দ্বিতীয় নোটিশ দেওয়া হলেও কেউ সন্তোষজনক জবাব দেননি। এরপর পিএসসির পরামর্শ ও সম্মতির ভিত্তিতে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।

ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়ের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারের বরখাস্ত কার্যকর হয়েছে ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে। এছাড়া সাবেক রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান ছুটি শেষে ২০২৫ সালের ১৬ জানুয়ারি কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও আর ফেরেননি, তাই তার বরখাস্ত ওই তারিখ থেকেই কার্যকর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যার ফলে তার বরখাস্তও সেই তারিখ থেকেই কার্যকর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্য: চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬