লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় একটি অফিসের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান পায়ের রানে গুলি লেগেছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীর একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে যাওয়ার পর হঠাৎ রাস্তায় মারামারি শুরু হয়। দোকানের শাটার বন্ধ করার সময় একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। চায়ের দোকানি আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে দোকানের ভেতরেই ছিলেন। সেখানেই তার কপালে গুলি লাগে। এছাড়া আশা আক্তার জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান এবং তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা এই গোলাগুলি করছিল, তা তিনি জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত হয়েছে: ০১:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬